Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইনিউমারেশন ফর্ম জমা অনলাইনেও

শুক্রবার রাত থেকে অনলাইনেও ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া চালু করল নির্বাচন কমিশন

ইনিউমারেশন ফর্ম জমা অনলাইনেও
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাত থেকে অনলাইনেও ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া চালু করল নির্বাচন কমিশন। এই পরিষেবা পেতে ভোটার্স সার্ভিস পোর্টাল voters.eci.gov.in-এ এপিক নম্বর বা ইমেইল আইডি বা ফোন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। এরপর  ‘ফিল ইনিউমারেশন ফর্ম’ অপশনে ক্লিক করলেই পৃথিবীর যে কোনও জায়গা থেকে ফর্ম পূরণ করা যাবে। তবে এর জন্য এপিক ও আধার কার্ডে থাকা নামের বানান একই হতে হবে। সেই সঙ্গে এপিকের সঙ্গে ফোন নম্বরের লিংক থাকাও বাধ্যতামূলক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ