Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধ ফ্ল্যাট থেকে ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, নিউটাউনে চাঞ্চল্য

বন্ধ ফ্ল্যাট থেকে ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, নিউটাউনে চাঞ্চল্য
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নিউটাউনের থাকদাঁড়ি এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম নবীন ধরমবীর চৌধুরী (২৯)। তিনি কেন্দ্রীয় সরকারের পূর্তদপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মহারাষ্ট্রের নাসিকে। পুলিসের তরফে ইতিমধ্যে ধরমবীরের পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে। কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা নিয়ে ধোঁয়াশায় পুলিস। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিস। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, দিল্লি আইআইটির এই প্রাক্তনী নিজাম প্যালেসে কর্মরত ছিলেন। গত কয়েকমাস ধরে নিউটাউন থানার থাকদাঁড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। শুক্রবার অফিস না যাওয়ায় সহকর্মীরা তাঁকে ফোন ও ম্যাসেজ করেন। উত্তর মেলেনি। দুপুরে এক সহকর্মী ফ্ল্যাটে এসে দেখেন ঘর বন্ধ। ফ্ল্যাটের মালিক ও নিউটাউন থানায় খবর দেন তিনি। পুলিসের উপস্থিতিতে ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন নবীন। পরে, তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিসের প্রাথমিক অনুমান, একদিন আগে আত্মঘাতী হয়েছেন ওই ইঞ্জিনিয়ার। এর পিছনে পেশাগত চাপ নাকি ব্যক্তিগত কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, বেহালায় রাজা রামমোহন রায় রোডের একটি বাড়ি থেকে রাকেশ মণ্ডল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার রাত ১২টা নাগাদ যুবককে সিলিং থেকে ঝুলতে দেখেন স্থানীয়রা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, শনিবার দুপুরে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে লেকটাউনমুখী উড়ালপুলের লেনে ডিভাইডারে ধাক্কা বাইকের। গুরুতর জখম হন বাইক চালক ও আরোহী। ট্রাফিক পুলিস গিয়ে জখমদের হাসপাতালে ভর্তি করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ