Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

এনএফআরের ট্রেনে সাড়ে চার লক্ষ পুণ্যার্থী গিয়েছেন প্রয়াগরাজে

প্রয়াগরাজে কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের যাত্রা সহজ করতে বাড়তি ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এখনও পর্যন্ত বিভিন্ন জোন থেকে মোট ২৬ ট্রিপ স্পেশাল ট্রেন চালিয়েছে এনএফআর। প্রায় সাড়ে চার লক্ষ পুণ্যার্থী এই স্পেশাল ট্রেনে যাত্রা করেছেন।

এনএফআরের ট্রেনে সাড়ে চার লক্ষ পুণ্যার্থী গিয়েছেন প্রয়াগরাজে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: প্রয়াগরাজে কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের যাত্রা সহজ করতে বাড়তি ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এখনও পর্যন্ত বিভিন্ন জোন থেকে মোট ২৬ ট্রিপ স্পেশাল ট্রেন চালিয়েছে এনএফআর। প্রায় সাড়ে চার লক্ষ পুণ্যার্থী এই স্পেশাল ট্রেনে যাত্রা করেছেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা এ খবর জানান। সিপিআরও বলেন, পূর্ণকুম্ভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ কোটি তীর্থযাত্রী মোট ১৩ হাজারটি ট্রেনে করে যাত্রা করেছেন। বর্ধিত যাত্রীর ভিড় সামলাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকেও কুম্ভের জন্য স্পেশাল ট্রেনের পাশাপাশি আটটি ট্রেন নিয়মিত চালানো হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার সংরক্ষিত টিকিটে এবং ১ লক্ষ ৮ হাজার যাত্রী অসংরক্ষিত টিকিটে প্রয়াগরাজ যাত্রা করেছেন। এর মধ্যে গুয়াহাটি থেকে প্রায় ১ লক্ষ ৮ হাজার, ডিব্রুগড় থেকে ১৯ হাজার ৩০০, নিউ জলপাইগুড়ি থেকে ৫৪ হাজার ১০০, যোগাবাণী থেকে  ৩৪ হাজার ৫০০ যাত্রী গিয়েছেন। এছাড়াও অন্যান্য স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে যাত্রীরা সফর করেছেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ