Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আধুনিক পদ্ধতিতে মাছচাষে উৎসাহ, রাজ্যজুড়ে প্রশিক্ষণ

আধুনিক পদ্ধতিতে মাছচাষে  উৎসাহ, রাজ্যজুড়ে প্রশিক্ষণ
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাছচাষে বিপ্লব আনতে নয়া ব্যবস্থা নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। প্রতিটি ব্লকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মাছচাষের আধুনিক পদ্ধতি শেখানো হবে। কোন জলে, কী ধরনের মাছ চাষ লাভজনক সেই সংক্রান্ত বই বিতরণ করা হচ্ছে। বিভাগীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, মৎস্য চাষির নিরিখে দেশে শীর্ষস্থানে অন্ধ্রপ্রদেশ। আমাদের লক্ষ্য, মাছচাষে উৎসাহ বৃদ্ধি করা। তার জন্য লাগাতার কর্মসূচি চলছে। আগামী দিনে বাংলাই প্রথম স্থানে উঠে আসবে। এ আমাদের স্থির বিশ্বাস।

Advertisement

সম্প্রতি রাজ্যের প্রতিটি ব্লকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। তাতে প্রান্তিক এলাকায় গিয়ে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, মাছচাষ করে অর্থ উপার্জন করা সম্ভব। বিশেষ করে মাছচাষের আধুনিক পদ্ধতি কী কী, তা সবিস্তারে জানানো হচ্ছে। এজন্য একটি বই ছাপানো হয়েছে। গরমকালে কোন জলে মাছ কীভাবে থাকতে পচ্ছন্দ করে, তার জন্য কী ধরনের ব্যবস্থা করা যায়, প্রশিক্ষণে তা বিস্তারিত জানানো হচ্ছে। রুই, কাতলা, মাগুর, চিংড়ি কিংবা কাঁকড়া কোন জলে কীভাবে চাষ করা যাবে, তা ব্লকে ব্লকে শেখানো হচ্ছে। মাছচাষে তরুণদের উৎসাহ দিতে মৎস্য কর্মধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিবির চলছে জেলাস্তরেও। প্রশিক্ষণ শিবিরে ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীও। তাঁর বক্তব্য, মাছচাষের মাধ্যমে উৎপাদন এবং রোজগার বৃদ্ধির লক্ষ্যে দপ্তর অগ্রণী ভূমিকা নিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ