সংবাদদাতা, শিলিগুড়ি: সকাল সকাল উত্তরবঙ্গ মেডিক্যালে চলে এসেছেন ডাক্তার দেখাতে। কেউ উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে, কেউ কোচবিহার জেলার মাথাভাঙা থেকে। কেউবা আবার খড়িবাড়ি, ফাঁসিদেওয়া ও শিলিগুড়ি থেকে। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চক্ষু বিভাগের আউটডোরে গিয়ে দেখেন ডাক্তার নেই। সকাল সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করার পর ডাক্তারের দেখা না পেয়ে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন।
Advertisement
সকলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চোখের আউটডোরে সময় মতো ডাক্তার না বসার অভিযোগ দীর্ঘদিনের। সেই সঙ্গে রয়েছে, রোগী দেখার সময় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে ডাক্তারের ব্যস্ত হয়ে পড়ার অভিযোগও। চোপড়ার মহম্মদ ইসমাইল তাঁর ছেলের চোখ দেখাতে এসেছিলেন সোমবার। বলেন, সাড়ে ৮টায় এসে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াই। টিকিট নিয়ে আউটডোরে এসে দেখি ডাক্তার নেই। সাড়ে ১০টা বেজে গিয়েছে এখনও কোনও ডাক্তার আসেননি। যদিও পৌনে ১১টা নাগাদ ডাক্তার আসেন।
হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, চক্ষু বিভাগে ডাক্তারের অভাব রয়েছে। এটা একটা বড় সমস্যা। কেন এদিন দেরি করে ডাক্তার বসেছেন, সেটা খোঁজ নিয়ে দেখা হবে। এমআর’রা যাতে রোগী দেখার সময় ডাক্তারদের সঙ্গে ওপিডিতে দেখা না করেন, সেব্যাপারে কড়া পদক্ষেপ করা হবে।