Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ইয়ামির ছবিতে ইমরান

১৯৮৫ সালের শাহ বানো মামলার উপর ছবি তৈরি হচ্ছে বলিউডে। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে। শাহ বানোর সাত বছরের আইনি যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তুলবেন ইয়ামি।

ইয়ামির ছবিতে ইমরান
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

১৯৮৫ সালের শাহ বানো মামলার উপর ছবি তৈরি হচ্ছে বলিউডে। সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ইয়ামি গৌতমকে। শাহ বানোর সাত বছরের আইনি যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তুলবেন ইয়ামি। এই আবহে খবর, ইয়ামির সঙ্গে এই ছবিতে যোগ দিয়েছেন অভিনেতা ইমরান হাশমি। শাহ বানোর স্বামী মহম্মদ আহমেদ খানের চরিত্রে দেখা যাবে তাঁকে। জনপ্রিয় আইনজীবী মহম্মদ আহমেদকে পর্দায় ফুটিয়ে তুলতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন ইমরান। কারণ এই ছবি কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত অভিনেতার। ‘ফ্যামিলি ম্যান’ সিজন ২ খ্যাত পরিচালক সুপর্ণ বর্মা পরিচালিত এই ছবিতে ইমরানের চরিত্রটি ধূসর। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর। এটি ছাড়াও ‘গ্রাউন্ড জিরো’ নামের একটি ছবিতে দেখা যাবে ইমরানকে। পাশাপাশি দু’টি তেলুগু ছবিতে কাজ করছেন অভিনেতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ