Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

এমি পুরস্কার ঘোষণা, নজর কাড়ল দ্য পিট

টেলিভিশন সিরিজের দুনিয়ায় সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড ঘোষিত হল। চলতি বছর লস এঞ্জেলসে অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নজর কাড়ল ‘দ্য পিট’

এমি পুরস্কার ঘোষণা, নজর কাড়ল দ্য পিট
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

টেলিভিশন সিরিজের দুনিয়ায় সবচেয়ে চর্চিত অ্যাওয়ার্ড ঘোষিত হল। চলতি বছর লস এঞ্জেলসে অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নজর কাড়ল ‘দ্য পিট’। এছাড়াও ‘উইডোজ বে’, ‘হ্যাকস’, ‘প্লারিবাস’-এর মতো একাধিক সিরিজ চর্চায়। সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘দ্য পিট’। এই সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছেন নোয়া ওয়েল। কমেডি বিভাগে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘উইডো’জ বে’। এর জন্য সেরা কমেডি অভিনেতার পুরস্কারও পেয়েছেন মার্থিউ রাই। কমেডি বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জেন স্মার্ট। ‘হ্যাকস’ সিরিজের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ড্রামা বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন রিয়া সিহর্ন। ‘প্লারিবাস’ সিরিজে অভিনয়ের জন্য এই পুরস্কার পান তিনি। সেরা লিমিটেড সিরিজ বিভাগে পুরস্কৃত হয়েছে ‘ডিটিএফ সেন্ট লুইস’। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ