বইমেলায় ডাকবিভাগ থেকে শুরু করে স্টল রয়েছে জুট কর্পোরেশনেরও। এক ব্যক্তি গিল্ডের এক কর্তাকে প্রশ্ন করে বসলেন, এখানে ক্রেতাসুরক্ষা দপ্তরের স্টল নেই? প্রতিটা খাবারের লাগামছাড়া দাম কেন? যে আইসক্রিম ৪০ টাকা দাম, তা ৫০ টাকা নিয়ে নিচ্ছে। বলি, এ দিনে ডাকাতি না? কেন এমআরপি’র বেশি দাম দেব আমি? পাশ থেকে এক ব্যক্তির ফুটনোট, দাদা, মেলায় নতুন নাকি?



