জলপাইগুড়ি শহরের কাছেই করলাভ্যালি চা বাগানে গতকাল, রবিবার রাতে হানা দেয় তিনটি হাতি। এরমধ্যে একটি হাতি চা বাগানের পরিত্যক্ত কুয়োয় পড়ে যায়। আজ, সোমবার সকালে চা শ্রমিকরা বিষয়টি লক্ষ্য করেন। খবর চাউর হতেই ভিড় জমে। কুয়োয় পড়ে যাওয়া হাতিটি ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। অন্য হাতি দুটি কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে আসেন বন দপ্তরের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর কুয়ো থেকে উঠেছে হাতিটি।



