Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়েনি ভোটের প্রভাব, রাজ্যজুড়ে যাত্রাপালা আয়োজন

ভোটের ব্যস্ততা সত্ত্বেও বাংলা নববর্ষ প্রাক্কালে যাত্রাপালার কোনো বুকিং বাতিল হয়নি। উলটে চৈত্র মাসে জমজমাট বুকিং মিলেছে বলে দাবি।

পড়েনি ভোটের প্রভাব, রাজ্যজুড়ে যাত্রাপালা আয়োজন
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের ব্যস্ততা সত্ত্বেও বাংলা নববর্ষ প্রাক্কালে যাত্রাপালার কোনো বুকিং বাতিল হয়নি। উলটে চৈত্র মাসে জমজমাট বুকিং মিলেছে বলে দাবি।

Advertisement

অপেরা কর্তাদের বক্তব্য‌, ঝড়‑বৃষ্টি ছাড়া কোনো বুকিং বাতিল হওয়ার সম্ভাবনা নেই। চিৎপুর যাত্রাপাড়ায় প্রায় ৫০টি অপেরা আছে। নববর্ষ পর্যন্ত প্রতিটি অপেরা কমবেশি বরাত ইতিমদ্যেই পেয়ে গিয়েছে। হাওড়া, দুই মেদিনীপুর ও ২৪ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলা থেকে বেশি বুকিং এসেছে চলতি মাসে। ভরা চৈত্রে বুকিং ভালো সংখ্যক পাওয়ায় খুশি শিল্পী ও কলাকুশলীরা। তাঁদের কথায়, ‘যাত্রা শিল্পের জনপ্রিয়তা যে বাড়ছে, এ ঘটনা তার প্রমাণ।’ পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের দুই কর্তা গৌতম নন্দী ও কনক ভট্টাচার্য বলেন, ‘চৈত্র মাসে বাংলাজুড়ে অন্নপূর্ণা, বাসন্তী, রামনবমী, চড়ক, গাজন প্রভৃতি আছে। কোথাও শীতলা, মনসা, রক্ষাকালী, বগলা, ব্রহ্মা‑বিষ্ণু‑মহেশ্বরের পুজোও আছে। ফলে একাধিক উৎসব হয়। এসব জায়গায় জায়গায় যাত্রা হয়। বছরের অন্যান্য সময় যত পরিমাণ বায়না হয় চৈত্র মাসে তার তুলনায় বেশি বায়না পেয়ে থাকে অপেরা।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ