সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সমস্ত পঞ্চায়েত অফিস এবং শহরাঞ্চলের ওয়ার্ড অফিসগুলিতে সন্দেহজনক এবং আনম্যাপ ভোটারদের নাম সহ তালিকা প্রকাশ করতে হবে। আগামী ২৪ জানুয়ারির মধ্যে সেই তালিকা প্রকাশের নির্দেশ রাজ্যকে দিল জাতীয় নির্বাচন কমিশন। আজ, বুধবার এমনটাই জানিয়েছে কমিশন। এছাড়াও নির্দেশিকায় জানানো হয়েছে, তালিকা প্রকাশের পর, তা নিয়ে কোনও ব্যক্তির আপত্তি থাকলে, সেই বিষয়ে ১০ দিনের মধ্যে অভিযোগ জানানো যাবে।



