Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: পারিবারিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন ৬০ বছরের এক বৃদ্ধা। শুক্রবার তিনি কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এই আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় জানিয়েও অত্যাচারের কোনও সুরাহা হয়নি। তাই তিনি প্রশাসনের অনুমতি নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চান। 

Advertisement

পাথরপ্রতিমা থানা এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা এখন অসহায়। রাতে ঠিক মতো ঘুমতেও পারছেন না। কয়েকদিন আগেও তিনি নিজের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু ফের তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, সম্পত্তি থেকে বঞ্চিত করতে দীর্ঘদিন ধরে তাঁর উপর অত্যাচার করা হচ্ছে। প্রায় রোজই তাঁকে মারধর করা হতো। এমনকী পায়ে শিকল বেঁধেও মারধর করা হয়েছে। দু’বেলা খেতেও দেওয়া হয়নি। বৃদ্ধার স্বামী, ছেলে ও বউমা মিলে এই অত্যাচার করছেন বলে অভিযোগ। অত্যাচারের ফলে বর্তমানে তিনি বাড়িছাড়া। কীভাবে তিনি আগামী দিনে জীবনযাপন করবেন, তা নিয়েই তিনি চিন্তিত। তাই তিনি স্বেচ্ছামৃত্যুর আবেদন মহকুমা শাসকের দপ্তরে জমা দিয়েছেন।
কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল এনিয়ে বলেন, আবেদনপত্রটি পেয়েছি আমরা। বিষয়টি জানার পরই পুলিস প্রশাসনকে তদন্ত করে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ