Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সিগারেটের দাম চাওয়ায় খুন বৃদ্ধ দোকানি, চাঞ্চল্য টিটাগড়ে

অভিযুক্ত তিনজন ফেরার। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উত্তেজনা থাকায় বিশাল পুলিশ ঘটনাস্থলে এসেছে।

সিগারেটের দাম চাওয়ায় খুন বৃদ্ধ দোকানি, চাঞ্চল্য টিটাগড়ে
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর ২৪ পরগনার টিটাগড়ে উন্মত্ত যুবকদের মারে প্রাণ হারালেন এক বৃদ্ধ দোকানদার। মৃতের নাম রামজি সাউ (৬০)। অভিযুক্ত তিনজন ফেরার। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উত্তেজনা থাকায় বিশাল পুলিশ ঘটনাস্থলে এসেছে। 

Advertisement

জানা গিয়েছে, জি সি রোড এলাকায় ছোট্ট একটি দোকান চালাতেন রামজি সাউ। আজ সন্ধ্যায় তিন যুবক তাঁর দোকান থেকে সিগারেট কেনে। বৃদ্ধ সিগারেটের দাম চাইলে হইচই শুরু করে দেয় ওই তিনজন। সেখান থেকে বচসার সূত্রপাত। অভিযোগ, বৃদ্ধকে মারধর করে অভিযুক্ত যুবকরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বৃদ্ধ দোকানদারের ছেলে অভিষেক সাউ বলেন, ‘অভিযুক্ত তিনজনের মধ্যে দু’জনকে চিনতে পেরেছি। একজনের নাম হায়দার ও  অন্য জনের নাসির। বাবা ওদের থেকে সিগারেটের দাম চেয়েছিল। সেই জন্য ওরা খুন করল। আমরা কঠোর শাস্তি দাবি করছি।’ অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ