Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পেনশন প্রাপক বৃদ্ধরা প্রতারিত, "অর্পণ" কর্মসূচি চালু পুলিসের

সাইবার প্রতারকদের হাত থেকে রেহাই পাননি পেনশন প্রাপক বৃদ্ধরা। বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিদ্যুতের বিল দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা।

পেনশন প্রাপক বৃদ্ধরা প্রতারিত, "অর্পণ" কর্মসূচি চালু পুলিসের
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর: সাইবার প্রতারকদের হাত থেকে রেহাই পাননি পেনশন প্রাপক বৃদ্ধরা। বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় বিদ্যুতের বিল দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা। তাই তাদের অভিনব সাইবার প্রতারকদের হাত থেকে রক্ষা করতে বারাকপুর পুলিস কমিশনারের "অর্পণ" নামে একটি কর্মসূচি চালু করলেন। যার মাধ্যমে প্রতিটি থানায় এই কর্মসূচি শুরু হয়েছে। যেখানে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা ওই আলোচনা সভায় উপস্থিত থাকছেন। সাইবার ক্রাইম এর অফিসাররা সাইবার প্রতারণা সম্পর্কে তাদের বোঝান। বিদ্যুতের অফিস বা ব্যাংক বা পোস্ট অফিস থেকে ফোন করছেন বলে কোন ফোন এলে তা যেন ধরা না হয়। কোনরকম সন্দেহজনক ফোন এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে। এর জন্য একজন করে লোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি থানায়। তাদের মোবাইল নম্বর অবসরপ্রাপ্ত কর্মচারীদের বা পেনশন প্রাপকদের দিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement

শুধু অর্পণ নয় "ই প্রহরি" নামে একটি কর্মসূচি নিয়েছেন বারাকপুরের পুলিস কমিশনার মুরলীধর শর্মা। তার নির্দেশে বিভিন্ন থানার অন্তর্গত বড় অবসান কমপ্লেক্সে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ই প্রহরী। ইতিমধ্যে কয়েকটি আবাসনে ওই সচেতনতা শিবির তৈরি হয়েছে। সেখানকার আবাসিক দের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে ব্যাংকের প্রতিনিধিরাও থাকছেন।  তারাও বলছেন, বিভিন্ন ধরনের ফোন আসবে, সেই ফোন এড়িয়ে যেতে হবে। ফোন করে একটি ওটিপি নাম্বার চাইবে, কিন্তু কখনোই সেই ওটিপি নাম্বার যিনি ফোন করেছেন তাকে দেওয়া যাবে না। কি কি ধরনের সাইবার অপরাধ হচ্ছে, সে সম্পর্কেও অর্পণ এবং ই প্রহরী কর্মসূচিতে মানুষকে সচেতন করার প্রয়াস নিয়েছে বারাকপুর পুলিস কমিশনারেট। সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সব রকম ভাবে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি থানায় এই ধরনের শিবির হয়েছে, প্রতিটি থানাতেই এই ধরনের শিবির হবে বলে বারাকপুরের পুলিস কমিশনার মুরলিধর শর্মা জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ