Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরের গঙ্গায় ঝাঁপ প্রৌঢ়ার, বাঁচালেন স্থানীয়রা

গত সপ্তাহেই চন্দননগরের গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক তরুণী। সেই ঘটনা রুখে দেওয়া যায়নি। কিন্তু শ্রীরামপুরের বাসিন্দারা রুখে দিলেন এক প্রৌঢ়ার আত্মহত্যার চেষ্টা

শ্রীরামপুরের গঙ্গায় ঝাঁপ প্রৌঢ়ার, বাঁচালেন স্থানীয়রা
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত সপ্তাহেই চন্দননগরের গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন এক তরুণী। সেই ঘটনা রুখে দেওয়া যায়নি। কিন্তু শ্রীরামপুরের বাসিন্দারা রুখে দিলেন এক প্রৌঢ়ার আত্মহত্যার চেষ্টা। বৃহস্পতিবার চাতরার সিদ্ধেশ্বরী ঘাট থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রবীণা উমা মণ্ডল। স্থানীয়দের চেষ্টায় গঙ্গায় ভেসে যাওয়ার মুখে সেই প্রবীণাকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে প্রবীণার ছেলে তপন মণ্ডল এসে সুস্থ অবস্থায় মা’কে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন। নাগরিকদের উদ্যোগের প্রশংসা করেছেন শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। তিনি বলেন, স্থানীয় একদল মানুষ যে উদ্যোগ নিয়েছেন তার প্রশংসার ভাষা নেই। বর্তমান সময়ে অবসাদ একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। নাগরিক সমাজের সহানুভূতিই সেই সমস্যার মোকাবিলা করতে পারে। 

Advertisement

কিন্তু ঠিক কি হয়েছিল? উমা মণ্ডলের বাড়ি আরামবাগের দামোদরপুরে। গত কয়েকদিন ধরেই পরিবারে চলছিল সমস্যা। বৃহস্পতিবার পুত্রবধূর সঙ্গে একপ্রস্থ বিবাদ হয়। তারপরেই ঘর ছাড়ের প্রবীণা। কিছু সময় এলোমেলো ঘোরাঘুরি করে ট্রেন ধরে চলে আসেন শ্রীরামপুরে। তারপর গঙ্গার ঘাটে চুপ করে বসেছিলেন। একসময় ঝাঁপিয়ে পড়েন। কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রবীণার জীবন বাঁচিয়ে দেন। রাতে বাড়ির ফেরার সময় প্রবীণ চোখেও ছিল ছিল। যেমন ছলছল করছিল তাঁর ছেলের চোখও। প্রবীণ ছেলে বলেন, পারিবারিক অশান্তি সব বাড়িতেই হয়। মা এমন করে নিজেকে শেষ করে দিতে চাইবে, ভাবিনি। যাঁরা আমার মা’কে ফিরিয়ে দিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। তারপরই ছেলের হাত ধরে বাড়ির পথে হাঁটা দেন প্রৌঢ়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ