নিজস্ব প্রতিনিধি, বারাসত: আট বছরের নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে অশোকনগরে। অভিযুক্তের নাম মঞ্চক মণ্ডল। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। এদিন বাড়ির সামনে এক নাবালকের সঙ্গে খেলছিল শিশুটি। অভিযোগ, সেই সময় তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যান মঞ্চক। সেখানে নাবালিকাকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তার ভিত্তিতে শুক্রবার রাতেই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হয়। ধৃতকে দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক। এদিন নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও করানো হয়।



