২০০২ সালের গোধরা কাণ্ড অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’। ছবির ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এমনকী খুনের হুমকিও পেয়েছেন মুখ্য চরিত্রাভিনেতা বিক্রান্ত ম্যাসি। এই আবহে ছবির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘সত্যিটা ছবির মাধ্যমে উন্মোচিত হয়ে খুব ভালো হল। ভুয়ো তথ্য বা অপপ্রচারের আয়ু খুব বেশিদিন হয় না। স্বাভাবিকভাবেই সত্যিটা বেরিয়ে আসে।’ প্রধানমন্ত্রীর প্রশংসায় উচ্ছ্বসিত প্রযোজক একতা কাপুর। তিনি ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমরা সঠিক পথেই আছি।’ পাশাপাশি অভিনেতা বিক্রান্ত লিখেছেন, ‘এই প্রশংসায় অনুপ্রেরণা পেলাম।’



