Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একইদিনে শহরে ৩ অস্বাভাবিক মৃত্যু

একইদিনে শহরে ৩ অস্বাভাবিক মৃত্যু
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা ও বেহালা থানা এলাকায় এখই দিনে তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার সকাল ১১টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার কলেজ রো’তে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃতের নাম সুদীপ দত্ত (৪৫)। তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন দুপুরে একই থানা এলাকার এম রোডের একটি বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। মৃতার নাম রেবা দত্তা (৭৭)।
Advertisement
এদিন বেহালা থানা এলাকার বামাচরণ রায় রোডে একটি নির্মীয়মাণ ক্লাব থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক প্রৌঢ়ের দেহ। তাঁর নাম ললিত কেরকেট্টা (৪৮)। নিজের জামা খুলে সিলিং ফ্যান থেকে ফাঁস লাগান তিনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতীই হয়েছেন প্রৌঢ়। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট পাওয়া 
যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ