Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এখনই ফিরছে না নিমতার গবেষকের দেহ

এখনই ফিরছে না নিমতার গবেষকের দেহ
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সৌদি আরবে মৃত্যু হয়েছে নিমতার গবেষক জয়দীপ চৌধুরীর। কিন্তু তাঁর দেহ ফিরিয়ে আনতে বেশ কয়েক দিন দেরি হবে বলে জানা গিয়েছে। কারণ চলতি সপ্তাহের শেষে টানা ছুটি সৌদি আরবে। সোমবারের আগে দেহ ভারতে ফিরিয়ে আনার কাগজপত্র তৈরি হওয়া সম্ভব নয়। ছেলের দেহের অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন বাবা-মা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  জয়দীপের বাড়ি নিমতার মন্দিরপাড়া নিউ রোড এলাকায়। চলতি সপ্তাহে সৌদি আরবের আবুধাবি কিংস আবদুল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানতে পারেনি পরিবার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ