নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল জিতেছিল ২৯টি আসনে। কিন্তু এখন ভোট হলে সেই আসন সংখ্যা ৩০-এ পৌঁছে যাবে বলে উঠে এল সমীক্ষায়। বুধবার ‘মুড অব দ্য নেশন’-এর সমীক্ষায় বলা হয়েছে, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে তৃণমূলের দখলে থাকবে ৩০টি আসন। বাকি ১২টি আসন যাবে বিজেপির ঝুলিতে। ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেস একটি আসন জিতেছিল। কিন্তু এখন ভোট হলে কংগ্রেস একটি আসনও জিততে পারবে না।



