Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

একাধিক চোট চিন্তা বাড়াচ্ছে মোহন বাগানে

একাধিক চোট চিন্তা বাড়াচ্ছে মোহন বাগানে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটি কাটিয়ে সোমবার অনুশীলন শুরু মোহন বাগানের। তবে জামশেদপুর ম্যাচের আগে দলের একাধিক ফুটবলারের চোট চিন্তায় রাখছে কোচ হোসে মোলিনাকে। ওড়িশার বিরুদ্ধে চোট পান অনিরুদ্ধ থাপা। হাঁটুর আঘাত নিয়ে দেশে ফিরেছেন গ্রেগ স্টুয়ার্ট। এই তালিকায় নতুন সংযোজন আশিস রাই। চোটের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর যুবভারতীতে মোহন বাগানের প্রতিপক্ষ জামশেদপুর। পাশাপাশি সোমবার সকালে শহরে ফিরছেন লাল-হলুদের তিন বিদেশি সাউল ক্রেসপো, দিয়ামানতাকোস ও মাধি তালাল।
Advertisement
এদিকে, আইএসএলে রেফারিংয়ের মান নিয়ে উদ্বিগ্ন সর্বভারতীয় ফুটবল সংস্থা। মঙ্গলবার ফেডারেশনের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল। এমনকী, আইএসএলের একাধিক রেফারিকেও তলব করা হয়েছে। তাদের সিদ্ধান্তের ব্যাখ্যা, বিশ্লেষণ চাওয়া হতে পারে। বিতর্ক এড়াতে দ্রুত ভার প্রযুক্তি চালু করার দাবি তুলেছেন কর্তারা। কিন্তু তার জন্য প্রয়োজন বিপুল অর্থ। সবমিলিয়ে রেফারিং নিয়ে প্রবল চাপে ফেডারেশন।
সম্পর্কিত সংবাদ