Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

এক ম্যাচ জিতেই কোটিপতি গুকেশ

এক ম্যাচ জিতেই কোটিপতি গুকেশ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সিঙ্গাপুর: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে স্বপ্ন দেখাচ্ছেন ডি গুকেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে প্রথম গেমে হারের পরও দুরন্ত প্রত্যাবর্তন ১৮ বছর বয়সি ভারতীয় তরুণের। দ্বিতীয় গেম ড্র ও তৃতীয় গেমে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ম্যাচ জয়ের পুরস্কারমূল্য অনেককেই চমকে দিতে পারে। একটি ম্যাচ জিতেই ১.৬৭ কোটি টাকা পেয়েছেন গুকেশ। আর ড্র করা গেমটির অর্থ দু’জনের মধ্যে ভাগ হয়ে যাবে। ১৪ গেমের বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কারমূল্য প্রায় ২১ কোটি টাকা। উল্লেখ্য, তিনটি গেমের পর বৃহস্পতিবার বিশ্রাম পেয়েছেন দুই ফাইনালিস্ট। সিঙ্গাপুরে চতুর্থ গেম শুক্রবার।
Advertisement
সম্পর্কিত সংবাদ