Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এক কোটি টাকার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নাজিরপুরে

মানিকচকের নাজিরপুরে ১১০০ মিটার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ। একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয় এলাকাবাসী ও বাম নেতৃত্বের। মানিকচক ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য।

এক কোটি টাকার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নাজিরপুরে
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: মানিকচকের নাজিরপুরে ১১০০ মিটার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ। একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয় এলাকাবাসী ও বাম নেতৃত্বের। মানিকচক ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য। ফোন না তোলায় এবিষয়ে বিডিও অনুপ চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর থেকে হাহাজান ঘাট পর্যন্ত প্রায় ১১০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কিছুদিন আগেই শুরু হয়েছে এই রাস্তার কাজ। ১ কোটি দশ লক্ষ টাকার বরাদ্দে এই রাস্তাটি ঢালাই করা হচ্ছে। তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রী একেবারে নিম্নমানের। শিডিউল মেনে কাজ হচ্ছে না। কাজের বিবরণ সম্বলিত কোনও বোর্ডও লাগানো হয়নি। এবিষয়ে এলাকার বাসিন্দা অনিল মহালদার বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার  হচ্ছে। ঠিকাদার সংস্থাকে জানালেও তাদের কোনও হেলদোল নেই। আমরা প্রশাসনকে আবেদন করব যাতে রাস্তার কাজটি খতিয়ে দেখে।(মানিকচক ব্লক প্রশাসনকে ইতিমধ্যে লিখিত অভিযোগ করেছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বাম পঞ্চায়েত সদস্য তন্ময় মণ্ডল। তিনি বলেন, শাসকদলের স্থানীয় নেতাদের যোগসাজশে ঠিকাদার রাস্তার কাজে অনিয়ম করছে। কাজের মান একেবারে নিম্নমানের। এবিষয়ে মন্ত্রী সাবিনা বলেন, বিষয়টি জানা নেই। লিখিত অভিযোগও পায়নি। তবে রাস্তার কাজে অনিয়ম কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ