সংবাদদাতা, বাগডোগরা: শনিবার দুপুরে বাগডোগরায় এক ঘণ্টার মধ্যে দু’টি ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছিনতাইকারী বিহারের দুই যুবককে ধরে মারধর করে পুলিসের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে এদিন দুপুর ২টো নাগাদ আপার বাগডোগরার বিবেকানন্দপল্লিতে। পূজা সূত্রধর নামের এক মহিলা ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁর গলা থেকে চেন ছিনতাই করে বাইক নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। যদিও চেনটি ইমিটেশনের ছিল। স্থানীয়রা সেসময় দুষ্কৃতীদের পাকড়াও করতে না পারলেও বাইকটি যে বিহার নম্বরের ছিল তা তাঁরা পুলিসকে জানান।
Advertisement
পূজাদেবী বলেন, ছেলেকে স্কুল থেকে নিয়ে দোকানে যাচ্ছিলাম। বাইকে থাকা ছেলে দু’টি অনেকক্ষণ থেকেই আমার উপর নজর রাখছিল। এরপর হঠাৎ আমার গলার চেনে টান পড়ে। যেন শ্বাসরোধ হয়ে আসছিল আমার।
দিনদুপুরে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। এই ঘটনার তদন্ত শুরু করে বাগডোগরা থানার পুলিস।
এদিকে ছিনতাইকারীরা কিছুক্ষণ পর আবার দ্বিতীয় অপারেশনে নামে। দুপুর ৩টে নাগাদ আবারও আপার বাগডোগরার পানিঘাটা রোড এলাকায় যশোদা থাপা নামের এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাতে থাকে ওই দুই দুষ্কৃতী। তবে স্থানীয়রা বাইক সহ তাদের ধরে ফেলে। যশোদাদেবী বলেন, স্বামীর সঙ্গে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটি বাইকে করে ওই দুই যুবক এসে গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাতে শুরু করে। আমি চিৎকার করি। তারা কিছুটা দূরে গিয়েই বাইক নিয়ে পড়ে যায়। তাদের কাছে ধারালো অস্ত্র সহ এক ধরনের যন্ত্রপাতি পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে দুই দুষ্কৃতীকে মারধর করে বাগডোগরা থানার পুলিসের হাতে তুলে দেন ক্ষিপ্ত বাসিন্দারা।
বাগডোগরা থানার পুলিস জানিয়েছে, ধৃত যুবকদের নাম ঋষি কুমার ও শিবম কুমার। তারা বিহারের কাটিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।