সংবাদদাতা, কল্যাণী: লাগাতার বিক্ষোভের জেরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (এইমস)-এ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ ছিল বহির্বিভাগে নতুন করে রোগী দেখা। শুধুমাত্র রুটিন চেকআপ করাতে আসা রোগীদের এদিন দেখা হয়েছে। বাকিদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। এতে ভীষণ সমস্যায় পড়েন রোগীর আত্মীয়রা।
Advertisement
অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এদিনেও দিনভর অব্যাহত ছিল। গত মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে তাঁদের বিক্ষোভ। ওই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের সামনে তাঁরা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী কর্মীদের দাবি, তাঁরা ‘মাদার’ কোম্পানির হয়ে কাজ করবেন। বর্তমানে যে প্রাইভেট কোম্পানিতে তাঁরা রয়েছেন সেটি ‘কালো’ তালিকাভুক্ত। তাই ওই কোম্পানির হয়ে তাঁরা কাজ করবেন না। এছাড়া দু’মাস হয়ে গেলেও এখনও তাঁরা বেতন পাননি। এই ইস্যুতে এর আগে একাধিকবার বিক্ষোভ করলেও কোনও সুরাহা না-মেলায় ফের তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন।
এক রোগীর আত্মীয় শম্ভুনাথ দাস বলেন, আজ হার্টের রোগী নিয়ে এইমসে দেখাতে এসে জানতে পারি, নতুন রোগী দেখানো যাবে না। কিছু না জানিয়ে এইভাবে একটা জরুরি পরিষেবা ইচ্ছামতো বন্ধ করা যায়! শ’য়ে শ’য়ে মানুষ রোগী দেখাতে এসে সমস্যায় পড়েছেন।