Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

এইচ পি ঘোষ হাসপাতালে রোবোটিক স্পাইন সার্জারি

এবার মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার করবে রোবট। সৌজন্যে এইচ পি ঘোষ হাসপাতাল। শহরে এক অনুষ্ঠানে রোবোটিক অস্ত্রোপচারের যাবতীয় খুঁটিনাটি বিশদে বুঝিয়ে, হাতেকলমে করেও দেখিয়েছেন ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।

এইচ পি ঘোষ হাসপাতালে রোবোটিক স্পাইন সার্জারি
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
এবার মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার করবে রোবট। সৌজন্যে এইচ পি ঘোষ হাসপাতাল। শহরে এক অনুষ্ঠানে রোবোটিক অস্ত্রোপচারের যাবতীয় খুঁটিনাটি বিশদে বুঝিয়ে, হাতেকলমে করেও দেখিয়েছেন ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই প্রযুক্তি ব্যবহারে আগের চেয়েও আরও নিখুঁত ও সফল হবে অস্ত্রোপচার, সময়ও লাগবে কম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য, অস্থিসার্জেন ডাঃ সৌম্যজিৎ বসু, নিউরোসার্জেন ডাঃ ইন্দ্রজিৎ রায়, অ্যানেস্থেশিস্ট ডাঃ তৃণাঞ্জন সারেঙ্গি প্রমুখ। সোমনাথবাবু বলেন, ‘জটিল অস্ত্রোপচারের এই ব্যবস্থা অত্যন্ত কার্যকরী। পূর্ব ভারতে মেরুদণ্ডের চিকিৎসার নতুন দিগন্ত খুলে গেল।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ