Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

এএফসি প্রো লাইসেন্স পেলেন গৌরমাঙ্গিরা

এএফসি প্রো লাইসেন্স পেলেন গৌরমাঙ্গিরা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: আইএসএলে দীর্ঘদিন ধরেই সহকারী কোচের দায়িত্ব পালন করছেন গৌরমাঙ্গি সিং। জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডারের মুকুটে এবার রঙিন পালক। এএফসি প্রো লাইসেন্স ডিগ্রি পেলেন তিনি। একইসঙ্গে স্টিভেন ডায়াস, রামন বিজয়ন, গুম্ফে রিমে, আরাতা ইজুমি,  ইয়ান ল’রাও প্রো লাইসেন্সের আওতায় এলেন। উল্লেখ্য, ভারতীয় কোচেদের মধ্যে একমাত্র খালিদ জামিল ও থংবই সিংটো আইএসএলে চিফ কোচের দায়িত্ব সামলাচ্ছেন। একঝাঁক নতুন মুখ ডিগ্রি পাওয়ায় বিকল্প বাড়ল। কিন্তু সমস্যা অন্য জায়গায়। দেশের এক নম্বর টুর্নামেন্টে বিদেশি কোচেদের রমরমা। তাদের ভিড়ে গৌরমাঙ্গি, স্টিভেন ডায়াসরা কতটা জায়গা পান সেটাই দেখার। এদিকে, ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির বৈঠকে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়। মূলপর্বের ম্যাচ হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে।
Advertisement
সম্পর্কিত সংবাদ