Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

জর্ডন পৌঁছালেন এডমুন্ড-রশিদরা

মিশন আল হুসেইনি। এসিএল টু-এ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে জর্ডন পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। দোহা হয়ে জর্ডন পৌঁছাতে বিকেল হয়ে যায় হাবাস-ব্রিগেডের।

জর্ডন পৌঁছালেন এডমুন্ড-রশিদরা
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিশন আল হুসেইনি। এসিএল টু-এ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে জর্ডন পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। দোহা হয়ে জর্ডন পৌঁছাতে বিকেল হয়ে যায় হাবাস-ব্রিগেডের। আনোয়ার, রশিদদের চাঙ্গা করতে বিশ্রামে পাঠান লাল-হলুদের স্প্যানিশ কোচ। সোমবার চূড়াম্ত প্রস্তুতি শুরু করবেন তিনি। বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় খেলা। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ম্যাচ টাইমেই অনুশীলন করানোর ভাবনা রয়েছে হাবাসের। স্কোয়াডে অনুপস্থিত বরিস সিং ও শৌভিক চক্রবর্তী। তবে চোট কাটিয়ে দলের সঙ্গে গিয়েছেন মহম্মদ রশিদ।

Advertisement

জর্ডনের আল হুসেইনি কতটা শক্তিশালী? গত বিশ্বকাপে খেলা জর্ডনের জাতীয় দলের ৪ ফুটবলার দলের বড়ো ভরসা। গড় উচ্চতা ও গতি দারুণ। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষণভাগ অটুট রাখাই হাবাসের কঠিন চ্যালেঞ্জ। কয়েকদিন ক্লোজড ডোর অনুশীলনে যাবতীয় প্রস্তুতি নিয়েছেন লাল-হলুদ সারথি। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জিভুলিচ ভরসা জোগাচ্ছেন। লাল-হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ