Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইডেন রিয়েলটি গ্রুপের বিশেষ অফার

বাড়ি কিনতে আগ্রহীদের জন্য সীমিত সময়ের বিশেষ অফারের ঘোষণা করল ‘ইডেন রিয়েলটি গ্রুপ’। সংস্থার তরফে দাবি, বাড়ি কেনার সময় যে বড়ো অঙ্কের প্রাথমিক খরচের চাপ থাকে তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইডেন রিয়েলটি গ্রুপের বিশেষ অফার
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ি কিনতে আগ্রহীদের জন্য সীমিত সময়ের বিশেষ অফারের ঘোষণা করল ‘ইডেন রিয়েলটি গ্রুপ’। সংস্থার তরফে দাবি, বাড়ি কেনার সময় যে বড়ো অঙ্কের প্রাথমিক খরচের চাপ থাকে তা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোলারিস সিটি শ্রীরামপুরে ২৬ লক্ষ থেকে ফ্ল্যাট পাওয়া যাবে। এর সবচেয়ে বড়ো সুবিধা হল ফ্ল্যাটের রেজিস্ট্রেশন চার্জ সম্পূর্ণ বহন করবে সংস্থা। ফলে, একজন ক্রেতার প্রায় ৩ লক্ষ পর্যন্ত সাশ্রয় হবে। অন্যদিকে, সোলারিস জোকায় প্রকল্পে ৩৫.৭৫ লক্ষ থেকে আবাসন মিলবে। এছাড়া নির্দিষ্ট শর্তসাপেক্ষে থাকছে ৫ লক্ষ পর্যন্ত বুকিং ক্যাশব্যাকের সুবিধাও। ইডেন রিয়েলটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আর্য সুমন্তের দাবি, প্রথমবার বাড়ি কিনতে যাওয়া ক্রেতাদের আর্থিক চাপ কমিয়ে নিজের বাড়ির স্বপ্ন পূরণে সাহায্য করার জন্যি এই উদ্যোগ। সংস্থার মতে, শ্রীরামপুর ও জোকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধার কারণে আবাসনের চাহিদা বাড়ছে। এই বিশেষ অফার সীমিত সময়ের জন্য চালু থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ