Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার সোদপুরে মাওবাদী পোস্টার

এবার সোদপুরে মাওবাদী পোস্টার
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: খড়দহ স্টেশনের পর এবার সোদপুর স্টেশনেও পড়ল মাওবাদী পোস্টার। শুক্রবার রাতে সোদপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে বেশ কিছু মাওবাদী পোস্টার নজরে আসে রেলযাত্রীদের। খবর পেয়ে খড়দহ থানা ও রেলপুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস ওই পোস্টারগুলি বাজেয়াপ্ত করে। উল্লেখ্য, কয়েকদিন আগে খড়দহ স্টেশনে মাওবাদী পোস্টার পড়েছিল। ঘটনায় তদন্তে নেমে রহড়া থানার পুলিস সাতজনকে গ্রেপ্তার করে। ওই পোস্টারগুলিতে যেসব দাবিদাওয়া ছিল, সোদপুর স্টেশনে পোস্টারেও সেই একই দাবি রয়েছে। ফলে এটা একই দলের সদস্যদের কাজ বলে মনে করছে পুলিস। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। দেখা হচ্ছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ