Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

এবার নেতাজির জন্মদিবস ওড়িশায় পালন করবে কেন্দ্র

এবার নেতাজির জন্মদিবস ওড়িশায় পালন করবে কেন্দ্র
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার ওড়িশায় নেতাজি জন্মোৎসব পালন করবে কেন্দ্রীয় সরকার। সুভাষচন্দ্র বসুর জন্ম ওড়িশার কটকে। তাই রাজ্যের বারাবতী দুর্গে আগামী কাল ২৩ জানুয়ারি থেকে তিনদিন বিশেষ অনুষ্ঠান করা হবে বলেই জানিয়েছে সংস্কৃতি মন্ত্রক। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ নামে পালন করে কেন্দ্র। নেতাজির জন্মভিটেয় উত্তোলন হবে জাতীয় পতাকা। ওই বাড়িটি এখন সংগ্রহালয়ে পরিণত। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদির সরকার গত কয়েক বছরে কী করেছে তা উল্লেখ করেছে কেন্দ্র। প্রথম পরাক্রম দিবস পালন হয়েছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। পরে ২০২২ সালে নয়াদিল্লির ইন্ডিয়া গেটে বসানো হয় আজাদ হিন্দ বাহিনীর সেনানায়কের বেশে নেতাজির পূর্ণাবয়ব মূতি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ