Bartaman Logo
২৭ মে, ২০২৬

এবার মৃত্যু হস্তি শাবকের,  বান্ধবগড়ে ১২ দিনে মারা গেল ১১ হাতি

এবার মৃত্যু হস্তি শাবকের,  বান্ধবগড়ে ১২ দিনে মারা গেল ১১ হাতি
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
ভোপাল: মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্যে এবার মৃত্যু হল এক মাস তিনেকের হস্তি শাবকের। রবিবার অভয়ারণ্য কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সম্প্রতি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল শাবকটি। দিন তিনেক আগে পানপাথা বাফার রেঞ্জ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর রাম এলিফ্যান্ট ক্যাম্পে তার চিকিৎসা শুরু হলেও লাভ হয়নি। এদিন ভোর ছ’টা নাগাদ ওই হস্তি শাবকের মৃত্যু হয়। এব্যাপারে অভয়ারণ্যের এক আধিকারিক জানিয়েছেন, নিয়ম মেনেই ওই শাবকের দেহের ময়নাতদন্ত করা হবে। দ্রুত মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ২৯ অক্টোবর এখানে মোট চারটি হাতির মৃত্যুর খবর মেলে। এরপর ৩০ অক্টোবর চারটি ও ৩১ অক্টোবর আরও দুটি হাতির মৃত্যু ঘটে। সবমিলিয়ে বান্ধবগড়ে এপর্যন্ত মোট ১১টি হাতির মৃত্যু হয়েছে। প্রসঙ্গত একের পর এক হাতির মৃত্যুর ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে মধ্যপ্রদেশ সরকার।
Advertisement
সম্পর্কিত সংবাদ