Bartaman Logo
১০ জুন, ২০২৬

এবার মণিপুরে খ্রিস্টানদের পৃথক দেশ গঠনে মদত খালিস্তান জঙ্গিদের

এবার মণিপুরে খ্রিস্টানদের পৃথক দেশ গঠনে মদত খালিস্তান জঙ্গিদের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: মণিপুরে অশান্তির সুযোগ নিচ্ছে খালিস্তান জঙ্গিরা। মণিপুরে বসবাসরত খ্রিস্টানদের ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার প্ররোচনা দিচ্ছে নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে জানা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো গোয়েন্দা রিপোর্টে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপর হামলার চক্রান্তেও শামিল খালিস্তান জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনের সংগঠন। ২০২০ সালে ‘এসএফজে’-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে কেন্দ্র। তারই প্রতিশোধ নিতে হামলার এই চক্রান্ত বলে দাবি গোয়েন্দাদের। 
Advertisement
রিপোর্টে বলা হয়েছে, দেশজুড়ে অশান্তি পাকাতে সাম্প্রদায়িক তাস খেলছে খালিস্তান জঙ্গিরা। তামিলনাড়ুর বাসিন্দাদের ‘দ্রাবিড় স্থান’ এবং মুসলিমদের ‘উর্দিস্তান’ গঠনের জন্য মদত দিচ্ছে। কৃষি বিল নিয়ে পাঞ্জাব ও হরিয়ানার কৃষক-দলিতদেরও পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছে। ‘দলিতরা নির্যাতনের শিকার হচ্ছেন’ বলে অভিযোগ তুলে জোর প্রচারে নেমেছে এসএফজে। এমনকী, তাঁদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনে নাম লেখাতে প্ররোচনা দেওয়া হচ্ছে। ২০২৪ সালের মে মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনাও সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। বাংলাদেশের চট্টগ্রাম ও মায়ানমারের একাংশ নিয়ে পৃথক খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছিলেন তিনি। গোয়েন্দাদের মতে, গত দেড় বছরের বেশি সময় ধরে মণিপুরে মেইতেই-কুকিদের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। এখনও পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তারই সুযোগ নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে উস্কানি দিচ্ছে গুরপতওয়ান্তের সংগঠন।
Advertisement
সম্পর্কিত সংবাদ