Bartaman Logo
২৭ মে, ২০২৬

এবার একইদিনে একটি শিফ্টে খাতায় কলমে নিট ইউজি

এবার একইদিনে একটি শিফ্টে খাতায় কলমে নিট ইউজি
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: গত বছর সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (নিট ইউজি) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্রে করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল। তাই চলতি বছরে এই পরীক্ষা আয়োজনে বাড়তি সতর্কতা নিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বৃহস্পতিবার তারা জানিয়েছেন, নিট ইউজি ২০২৫ অফলাইন অর্থাৎ খাতায় কলমে হবে। ওএমআর শিটে সঠিক উত্তরটি চিহ্নিত করবেন পরীক্ষার্থীরা। একই দিনে একটি শিফ্টেই পরীক্ষার আয়োজন করা হবে।  সূত্রের খবর, এবার পরীক্ষা অনলাইন না অফলাইনে হবে, তা নিয়ে শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রকের মধ্যে বেশ কয়েক দফা বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরই বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ