Bartaman Logo
১০ জুন, ২০২৬

এবার বিমায় ১০০ শতাংশ এফডিআই

এবার বিমায় ১০০ শতাংশ এফডিআই
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সংস্কারের ধুয়ো তুলে এবার দেশের বিমা ক্ষেত্রে বিদেশিদের জন্য দরজা সম্পূর্ণ খুলে দিল মোদি সরকার। এতদিন এই ক্ষেত্রে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি লগ্নির ছাড়পত্র ছিল। এবার তা বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে। শনিবার লোকসভায় পেশ করা ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এজন্য বিমা আইন, জীবন বিমা নিগম আইন এবং আইআরডিএ আইনে সংশোধন করা হবে বলে জানিয়েছেন তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ