Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

পূর্ব ভারতের প্রথম অ্যাঙ্কেল রিপ্লেসমেন্ট

দুর্ঘটনায় পঙ্গু হতে বসা পা নিয়ে কেটে গিয়েছে দীর্ঘ ১৩টি বছর। অবশেষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৌলতে স্বাভাবিক চলাফেরার ছন্দ ফিরে পেলেন বোলপুরের ৩৩ বছর বয়সি যুবক শাস্বত কুণ্ডু।

পূর্ব ভারতের প্রথম অ্যাঙ্কেল রিপ্লেসমেন্ট
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুর্ঘটনায় পঙ্গু হতে বসা পা নিয়ে কেটে গিয়েছে দীর্ঘ ১৩টি বছর। অবশেষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৌলতে স্বাভাবিক চলাফেরার ছন্দ ফিরে পেলেন বোলপুরের ৩৩ বছর বয়সি যুবক শাস্বত কুণ্ডু। কলকাতার ‘জেবিসিএইচ’ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হল পূর্ব ভারতের প্রথম গোড়ালি প্রতিস্থাপন বা ‘অ্যাঙ্কেল রিপ্লেসমেন্ট’ অস্ত্রোপচার। ১৩ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় যুবকের পায়ের গোড়ালি ভেঙে যায়। অস্ত্রোপচার হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে ‘পোস্ট-ট্রমাটিক আর্থ্রাইটিস’ দানা বাঁধে। ফলে জয়েন্ট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং তার হাঁটাচলা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। সম্প্রতি অর্থোপেডিক সার্জন ডাঃ সৌর শেখর সাহার নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে এই জটিল অস্ত্রোপচারটি করেন। সহযোগিতায় ছিলেন ডাঃ জয়দীপ বন্দ্যোপাধ্যায় চৌধুরী ও ডাঃ দীপমাল্য চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গেছে, শাস্বতবাবু এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। চিকিৎসকদের মতে, পূর্ব ভারতের অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে এই সাফল্য এক নতুন দিগন্ত উন্মোচন করল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ