Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

বিশ্ব হৃদরোগ দিবসে দিসান হাসপাতালের পদযাত্রা

বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে হৃদযন্ত্রের সুস্থতা ও সচেতনতা বাড়াতে পদযাত্রার আয়োজন করল দিসান হাসপাতাল।

বিশ্ব হৃদরোগ দিবসে  দিসান হাসপাতালের পদযাত্রা
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে হৃদযন্ত্রের সুস্থতা ও সচেতনতা বাড়াতে পদযাত্রার আয়োজন করল দিসান হাসপাতাল। ‘দিসান কার্ডিও কেয়ার ওয়াকথন ২০২৬’ শীর্ষক এই কর্মসূচিতে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

Advertisement

এছাড়াও সঙ্গে ছিলেন চিকিৎসক, নার্স, শিক্ষার্থী সহ আরও অনেকে। মন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণ থেকে পদযাত্রার শুভ সূচনা করেন। র‍্যালিটি হাসপাতাল থেকে যাত্রা শুরু করে অ্যাক্রোপলিস মল পর্যন্ত যায়। ধূমপান বর্জনের জন্য বিশেষ সচেতনতার কথা উল্লেখ করে শারীরিক পরিশ্রম, সুষম আহার ও সচেতন জীবনযাত্রার মাধ্যমে হৃদরোগ প্রতিরোধের বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে। 
হাসপাতালের সিইও শাওলী দত্ত ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর ডাঃ সঞ্জীব কুমার পাত্র জানান, দৈনন্দিন অভ্যাসে সচেতনতা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ছবি – ভাস্কর মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ