Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / হেলথ

মাতৃভবনকে ডায়ালিসিস মেশিন

ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা উন্নত করতে কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালের হাতে একটি ডায়ালিসিস মেশিন ও মাল্টিপ্যারামিটার মনিটর তুলে দিল দাতব্য সংস্থা ‘দিল সে’।

মাতৃভবনকে ডায়ালিসিস মেশিন
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা উন্নত করতে কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালের হাতে একটি ডায়ালিসিস মেশিন ও মাল্টিপ্যারামিটার মনিটর তুলে দিল দাতব্য সংস্থা ‘দিল সে’। 

Advertisement

সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এগুলি হস্তান্তর করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি ব্রিজ ভূষণ আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সারদা মিশনের ট্রাস্টি ও মাতাজিবৃন্দ এবং ‘দিল সে’-র তিন প্রতিষ্ঠাতা অলকা ডালমিয়া, সঙ্গীতা ঠাক্কর ও মঞ্জু পচিসিয়া। ছিলেন অন্যান্য বিশিষ্ট মানুষজনও। 
সংস্থার প্রতিষ্ঠাতা অলকা ডালমিয়া জানান, ব্যবহারযোগ্য পোশাক বিক্রির অর্থ দিয়ে এই স্বাস্থ্যসেবামূলক কাজ করা হয়। 
এর আগে সংগৃহীত অর্থ থেকে মাতৃভবনকে একটি অ্যাম্বুলেন্সও প্রদান করা হয়েছিল। মন্ত্রী ডঃ স্বপন দাশগুপ্ত ও বিশিষ্ট অতিথিরা সমাজসেবামূলক এই ধারাবাহিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ছবি – ভাস্কর মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ