Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জিমেই শেষ মহড়া সারল ইস্ট বেঙ্গল

দীর্ঘ সময় বাদে কোনো বড়ো ম্যাচের আগের দিন ক্লাবের মাঠে প্রস্তুতিতে নামবে দল। তাই শনিবার দুপুর থেকেই লেসলি ক্লডিয়াস সরণিতে ভিড় জমাতে শুরু করেছিলেন লাল-হলুদ অনুরাগীরা।

জিমেই শেষ মহড়া সারল ইস্ট বেঙ্গল
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার, কলকাতা: দীর্ঘ সময় বাদে কোনো বড়ো ম্যাচের আগের দিন ক্লাবের মাঠে প্রস্তুতিতে নামবে দল। তাই শনিবার দুপুর থেকেই লেসলি ক্লডিয়াস সরণিতে ভিড় জমাতে শুরু করেছিলেন লাল-হলুদ অনুরাগীরা। অনেকেই আবার এসেছিলেন ফাইনালের টিকিট তুলতে। চেয়েছিলেন মহারণের আগে প্রিয় দলের ফুটবলারদের উৎসাহ জোগাতে। কিন্তু হঠাৎই খবর এল, অনুশীলন বাতিল করেছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ডুরান্ড কাপ ফাইনালের ২৪ ঘণ্টা আগে বল পায়ে মাঠেই নামল না ইস্ট বেঙ্গল। আসলে শুক্রবার আনোয়ারদের কঠোর ট্রেনিং করিয়েছেন স্প্যানিশ কোচ। ডার্বির আগে তাই ফুটবলারদের তরতাজা রাখতেই এমন সিদ্ধান্ত হাবাসের। পরিবর্তে হোটেলের জিমে দু’বেলা গা ঘামালেন রশিদ-এডমুন্ডরা। আর সন্ধ্যায় এক ঘণ্টার ভিডিয়ো ক্লাসে মহারণের ব্লু প্রিন্ট ছকে নিলেন অভিজ্ঞ কোচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মর্যাদার ডার্বিতে প্রথমবারের জন্য ডার্বিতে হারের স্বাদ পেতে হয়েছিল হাবাসকে। তাই রবিবার তাঁর কাছে লড়াইটা প্রতিশোধের।

Advertisement

শুক্রবার ঘড়ি ধরে প্রায় আড়াই ঘণ্টা অনুশীলনে ফুটবলারদের নিংড়ে দিয়েছিলেন হাবাস। তাঁর মূল লক্ষ্য ছিল স্ট্রাইকারদের উদ্দীপ্ত করা। ডুরান্ড কাপের শেষ দু’টি ম্যাচেই ভেদশক্তির অভাবে ভুগেছে ইস্ট বেঙ্গল। আপফ্রন্টে বিদেশি স্ট্রাইকার না থাকায় একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ জেসিন-ডেভিডরা। তারউপর চোটের কারণে ফাইনালে বিষ্ণুকে ছাড়াই দল সাজাতে হবে লাল-হলুদ কোচকে। তাই রবিবার ফাইনালে পছন্দের ৪-২-৩-১ ফর্মেশনে বদল আনতে পারেন তিনি। প্রতিপক্ষ দলের উইং-ব্যাকের দুর্বলতা কাজে লাগাতে শুরু থেকেই প্রান্তিক আক্রমণে জোর দিতে চান হাবাস। সেই সঙ্গে রক্ষণ জমাট রাখাই লক্ষ্য তাঁর। শিলংয়ে সেমি-ফাইনাল খেলে শুক্রবার সন্ধ্যায় পা রাখে মোহন বাগান ফুটবলাররা। ম্যাকলারেন-শুভাশিসরা বেশ ক্লান্ত। আর রবিবার ফাইনালে বিপক্ষের এই জায়গাতেই ঘা দিতে চান কোচ হাবাস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ