Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ডার্বি জিতে ফাইনালে ইস্ট বেঙ্গল

চলতি মরশুমে ফুটবলের ডার্বিতে বাজিমাত করেছে মোহন বাগান। কিন্তু ক্রিকেট মাঠে উলটপুরাণ ঘটাল মশাল বাহিনী। শনিবার সল্টলেক করুণাময়ীর মাঠে সিএবি লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে ৭৭ রানে হারিয়ে ফাইনালে ইস্ট বেঙ্গল।

ডার্বি জিতে ফাইনালে ইস্ট বেঙ্গল
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  চলতি মরশুমে ফুটবলের ডার্বিতে বাজিমাত করেছে মোহন বাগান। কিন্তু ক্রিকেট মাঠে উলটপুরাণ ঘটাল মশাল বাহিনী। শনিবার সল্টলেক করুণাময়ীর মাঠে সিএবি লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে ৭৭ রানে হারিয়ে ফাইনালে ইস্ট বেঙ্গল। প্রথমে ব্যাট করে ১৩৩ ওভারে ৯ উইকেটে ৪০৯ রান তোলে ইস্ট বেঙ্গল। জোড়া শতরান সাত্যকি দত্ত (১০৭) ও সন্দীপন দাসের (১০৮)। সবুজ-মেরুন ব্রিগেডের সফল বোলার সৌরভ হালদার। ৫ উইকেট নিয়েছেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ১১৮ ওভারে ৩৩২ রানেই গুটিয়ে যায় মোহন বাগান। ব্যাট হাতে একা লড়াই করলেন শুভঙ্কর বল। ১৪৮ রানে তাঁর আউটের পরেই জয় নিশ্চিত হয় ইস্ট বেঙ্গলের। মশাল বাহিনীর হয়ে ৪ উইকেট নিলেন শ্রেয়ান চক্রবর্তী। ম্যাচের সেরা সন্দীপন দাস। শিরোপা নির্ণায়ক ম্যাচে প্রতিপক্ষ ভবানীপুর। 

Advertisement

এদিকে,  মহিলাদের লিগে শেষরক্ষা হল না ইস্ট বেঙ্গলের। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে ৪ রানে জেতে মোহন বাগান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ তোলে সবুজ-মেরুন। পক্ষান্তরে, লাল-হলুদের ইনিংস শেষ হয় ১৮৩ রানে। ইস্ট বেঙ্গলের সমাইতাঅধিকারীর লড়াকু ৭৪ রান কাজে আসেনি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ