Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ জিতলেই খেতাব ইস্ট বেঙ্গলের

মহিলাদের জাতীয় লিগে শনিবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা। জিতলেই খেতাব লাল-হলুদের মহিলা ব্রিগেডের। এই মুহূর্তে ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩১।

আজ জিতলেই খেতাব ইস্ট বেঙ্গলের
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের জাতীয় লিগে শনিবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা। জিতলেই খেতাব লাল-হলুদের মহিলা ব্রিগেডের। এই মুহূর্তে ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৩১। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচ খেলে ৫ পয়েন্ট পিছিয়ে গোকুলাম কেরালা। তাই ওড়িশা গাঁট টপকাতে পারলে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে ইস্ট বেঙ্গল। কল্যাণীতে ম্যাচ শুরু বিকেল চারটেয়। চলতি মরশুমে সাফল্য পায়নি সিনিয়র ব্রিগেড। প্রবল সমালোচনায় বিদ্ধ টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিততে ট্রফি জিততে বদ্ধপরিকর মহিলা দল। গোটা টুর্নামেন্টে আগাগোড়া প্রাধান্য রেখেছেন সুলঞ্জনা, অঞ্জু তামাংরা। সেই ধারাবাহিকতাই বজায় রাখতে মরিয়া তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ