Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কিশোর ভারতীতেই হোম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল

আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু। এদিনই সরকারিভাবে টুর্নামেন্টর সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা।

কিশোর ভারতীতেই হোম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু। এদিনই সরকারিভাবে টুর্নামেন্টর সূচি ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল সংস্থা। উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি মোহন বাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। তবে মোহন বাগান নিজেদের সবকটি হোম ম্যাচ যুবভারতীতে খেললেও ভেন্যু বদলাচ্ছে ইস্ট বেঙ্গলের। হোম ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে অস্কার ব্রিগেড। কয়েকদিন আগেই ভেন্যু নির্বাচন নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন লাল-হলুদ শীর্ষকর্তা। এমনকী, জানিয়েছিলেন কিশোর ভারতীতে ম্যাচ হলে তাঁরা বয়কট করবেন। আসলে কিশোর ভারতীর আসন সংখ্যা কম। ইস্ট বেঙ্গলের ইমেজের সঙ্গেও তা খাপ খায় কী? এদিন সূচি ঘোষণার পর যোগাযোগ করা হলে দেবব্রত সরকার জানান, ‘কিশোর ভারতীতে ম্যাচ দেখার প্রশ্নই নেই।’ উল্লেখ্য, আইএসএলের ডার্বি ৩ মে। সেই ম্যাচটি যুবভারতীতেই অনুষ্ঠিত হবে।  অন্য প্রধান মহমেডান স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ডও কিশোর ভারতী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ