Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

লিগে জয়ে ফিরল ইস্ট বেঙ্গল

রবিবারই ডুরান্ড কাপ ঘরে তুলেছে ইস্ট বেঙ্গল। সোমবার সকালে ক্লাব তাবুঁতে হয় পতাকা উত্তোলন। আর বিকালে ঘরোয়া লিগের ম্যাচে কালীঘাট মিলন সিংঘকে ১-০ গোলে হারালেন তন্ময়-মনোতোষরা।

লিগে জয়ে ফিরল ইস্ট বেঙ্গল
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-১  :  কালীঘাট এমএস-০

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবারই ডুরান্ড কাপ ঘরে তুলেছে ইস্ট বেঙ্গল। সোমবার সকালে ক্লাব তাবুঁতে হয় পতাকা উত্তোলন। আর বিকালে ঘরোয়া লিগের ম্যাচে কালীঘাট মিলন সিংঘকে ১-০ গোলে হারালেন তন্ময়-মনোতোষরা। যদিও জয়ের জন্য এদিন কষ্ট করতে হয় তাঁদের। ম্যাচের শুরু থেকেই একের পর এক সুযোগ নষ্ট করে লাল-হলুদ ব্রিগেড। বিরতির পরেও চিত্রটা বদলায়নি। অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন মনোতোষ মাঝি। এরপরও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্ট বেঙ্গলের সামনে। ফাঁকা গোল পেয়েও বল বাইরে মারেন বিজয় মুর্মু। পাশাপাশি তাঁর দু’টি শট পোস্টে লাগে। এই জয়ের সুবাদে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্ট বেঙ্গল। দু’টি ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর। এদিকে, ষষ্ঠ বিদেশি হিসাবে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ডিয়েগো জিভুলিচকে সই করাল ইস্ট বেঙ্গল। এক বছরের চুক্তিতে লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ