Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পাশার পরিবারকে আর্থিক সহযোগিতা ইস্ট বেঙ্গলের

যেমন কথা, তেমন কাজ। প্রয়াত ইস্ট বেঙ্গল ফুটবলার ইলিয়াস পাশার স্ত্রী সাইদা বেগমের হাতে শুক্রবার ১১ লক্ষ টাকার চেক তুলে দিলেন ক্লাব কর্তারা। একই সঙ্গে এদিন মশাল বাহিনীর নিজস্ব অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

পাশার পরিবারকে আর্থিক সহযোগিতা ইস্ট বেঙ্গলের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেমন কথা, তেমন কাজ। প্রয়াত ইস্ট বেঙ্গল ফুটবলার ইলিয়াস পাশার স্ত্রী সাইদা বেগমের হাতে শুক্রবার ১১ লক্ষ টাকার চেক তুলে দিলেন ক্লাব কর্তারা। একই সঙ্গে এদিন মশাল বাহিনীর নিজস্ব অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম ও বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি জোড়া প্রীতি ম্যাচ নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তার বড় কারণ হোসে রামিরেজ ব্যারেটো। খেলোয়াড়ি জীবনে বারবার ইস্ট বেঙ্গলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে এদিন প্রয়াত পাশার জন্য লাল-হলুদের অ্যাস্ট্রোটার্ফে নামলেন ব্রাজিলিয়ান তারকা।

Advertisement

সম্প্রতি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ইলিয়াস পাশা। শেষ জীবনে প্রবল আর্থিক কষ্ট ছিল তাঁর সঙ্গী। তাই তাঁর মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াতে দু’টি বেনিফিট ম্যাচের আয়োজন করেছিল ইস্ট বেঙ্গল ক্লাব। শুক্রবার ফ্লাডলাইটে হওয়া প্রথম ম্যাচে বিকাশ পাঁজি ব্রিগেডের বিরুদ্ধে খেলল তুষার রক্ষিত বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচে বাইচুং ভুটিয়ারা খেললেন ব্যারেটোদের বিরুদ্ধে। সাদা- নীল জার্সিতে মাঠে নামলেও দলকে জেতাতে পারেননি সবুজ তোতা। ০-৫ ব্যবধানে হারে তারা। জোড়া লক্ষ্যভেদ বাইচুংয়ের। এদিকে, এদিন রাতে কলকাতায় পৌঁছলেন ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার ইউসেফ এজেজারি।

Advertisement
সম্পর্কিত সংবাদ