Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইস্ট বেঙ্গল-ওড়িশা ম্যাচ সরতে চলেছে ভিনরাজ্যে, ক্রমশ ফিট হচ্ছেন সিবলে

আগামী ২৩ ও ২৯ এপ্রিল বঙ্গে নির্বাচন। ফলে এই পর্বে আইএসএলের ম্যাচ আয়োজন সম্ভব নয়। তাই ইস্ট বেঙ্গলের সঙ্গেই বিপাকে পড়েছে ফেডারেশন। ২৪ এপ্রিল লাল-হলুদ ব্রিগেড বনাম পাঞ্জাব ম্যাচ হচ্ছে না।

ইস্ট বেঙ্গল-ওড়িশা ম্যাচ সরতে চলেছে ভিনরাজ্যে, ক্রমশ ফিট হচ্ছেন সিবলে
  • ১ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৩ ও ২৯ এপ্রিল বঙ্গে নির্বাচন। ফলে এই পর্বে আইএসএলের ম্যাচ আয়োজন সম্ভব নয়। তাই ইস্ট বেঙ্গলের সঙ্গেই বিপাকে পড়েছে ফেডারেশন। ২৪ এপ্রিল লাল-হলুদ ব্রিগেড বনাম পাঞ্জাব ম্যাচ হচ্ছে না। বিকল্প হিসাবে ৭ এপ্রিল ম্যাচ আয়োজন করতে চেয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু সূত্রের খবর, তাতে সায় নেই কোচ অস্কার ব্রুজোঁর। বেশ কয়েকদিন ছুটির পর মঙ্গলবার ফের অনুশীলন শুরু হয়েছে মিগুয়েলদের। পুরো তৈরি হয়েই ম্যাচ খেলতে চান লাল-হলুদের স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে ১১ তারিখ অ্যাওয়ে যুদ্ধে চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলবেন মিগুয়েলরা। এখানেই শেষ নয়। সমস্যা আরও আছে। ২৮ এপ্রিল ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা ম্যাচ যুবভারতীতে হওয়া অসম্ভব। কিন্তু তারিখ বদলাতে নারাজ সর্বভারতীয় ফুটবল সংস্থা। সেক্ষেত্রে কলকাতার বদলে ভিনরাজ্যে সরতে চলেছে এই ম্যাচটি। জামশেদপুরে মাঠ পাওয়া সমস্যার। সেক্ষেত্রে গোয়া রয়েছে বিকল্পের তালিকায়। দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে এআইএফএফ। উল্লেখ্য, মোহন বাগান বনাম ইন্টার কাশী ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। ১২ মে যুবভারতীতে হাবাস ব্রিগেডের মুখোমুখি হবেন কামিংসরা।

Advertisement

আইএসএলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মশাল বাহিনী। মহমেডান স্পোর্টিংকে ৭ গোলের মালা পরিয়ে অনেকটাই উদ্দীপ্ত সাউল, গিল, আনোয়াররা। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস চেন্নাইয়ানকে হারাতে পারলে দারুণভাবে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্ট বেঙ্গল। নাগুয়েরো, ইরফানদের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ নয়। ঘরের মাঠে শক্তিশালী এফসি গোয়াকে রুখে দিয়েছে চেন্নাইয়ান। দেরিতে অনুশীলন শুরু করলেও ক্রমশ গুছিয়ে নিয়েছেন চেন্নাই কোচ ক্লিফোর্ড। ৫ ম্যাচে তাদের ৫ পয়েন্ট। যাই হোক, চেন্নাইয়ের বিরুদ্ধে আর্জেন্তাইন ডিফেন্ডার কেভিন সিবলেকে খেলাতে মরিয়া লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। আইএসএলে এখনও মাঠে নামতে পারেননি তিনি। অন্য ফুটবলারদের ছুটি থাকলেও কেভিনকে রিহ্যাব করানো হয়। আগের চেয়ে অনেকটাই ফিট তিনি। সেক্ষেত্রে কোচ ব্রুজোঁর বিশ্বাস, কেভিন মাঠে নামলে রক্ষণ আরও জমাট হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ