Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বড়ো ম্যাচে সিনিয়র ফুটবলারদের খেলানোর ভাবনা ইস্ট বেঙ্গলে, হাবাসের দিকে তাকিয়ে লাল-হলুদ কর্তারা

কাস্টমসকে হারিয়ে ঘরোয়া লিগে সুপার সিক্সের জায়গা পাকা করেছিল ইস্ট বেঙ্গল। এরপর ইউনাইটেড স্পোর্টসকে তিন গোলের মালা পরিয়ে সোমবারের মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে মশাল বাহিনী।

বড়ো ম্যাচে সিনিয়র ফুটবলারদের খেলানোর ভাবনা ইস্ট বেঙ্গলে, হাবাসের দিকে তাকিয়ে লাল-হলুদ কর্তারা
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাস্টমসকে হারিয়ে ঘরোয়া লিগে সুপার সিক্সের জায়গা পাকা করেছিল ইস্ট বেঙ্গল। এরপর ইউনাইটেড স্পোর্টসকে তিন গোলের মালা পরিয়ে সোমবারের মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে মশাল বাহিনী। তবে প্রতিপক্ষ মোহন বাগান মান বাঁচাতে একঝাঁক সিনিয়র ফুটবলারকে মাঠে নামাবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের পরিকল্পনা কী?

Advertisement

সূত্রের খবর, কোচ আন্তোনিও হাবাস সিনিয়র দলের ফুটবলার ছাড়তে নারাজ। সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে জলকাদার মাঠে চোটের ঝুঁকি এড়ানোই স্প্যানিশ কোচের লক্ষ্য। তবে লাল-হলুদ ম্যানেজমেন্ট চাইছে, ঐতিহ্যের ম্যাচে শৌভিক চক্রবর্তীসহ বেশ  কয়েকজন অভিজ্ঞ ফুটবলারকে দলে রাখতে। এই নিয়ে কোচের সঙ্গে বৈঠক বসবেন কর্তারা। হাবাস রাজি না হলে অনন্থু, আকাশরাই হবেন লাল-হলুদ সমর্থকদের সেরা বাজি। এদিকে, রিজার্ভ দলের তিন ফুটবলারকে পছন্দ হয়েছে স্প্যানিশ হেডস্যারের। এসিএল-টু ম্যাচের পর তাঁদের সিনিয়র দলের প্র্যাকটিসে ডাকা হবে।
বড়ো ম্যাচের জন্য পেপারলেস টিকিটের ব্যবস্থা করেছে আইএফএ। ডিস্ট্রিক্ট অ্যাপে শুক্রবার থেকে সাধারণের জন্য ছাড়া হবে ডার্বির মাঠে ঢোকার ছাড়পত্র। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা। এই ম্যাচ উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে বারাসত স্টেডিয়াম। ৯ বছর পর এই মাঠে ফুটবল ফেরার পিছনে রয়েছেন বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘বড়ো ম্যাচের জন্য সবরকম ভাবে তৈরি বারাসত স্টেডিয়াম। গ্যালারি থেকে মাঠ—সব জায়গা সংস্কার করা হয়েছে। পাশাপাশি প্রশাসনও পাশে থাকার আশ্বাস দিয়েছে। চলছে দফায় দফায় বৈঠক।’ লিগের ডার্বিও দেখানো হবে নাম্বার টেন স্পোর্টস অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ