Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপের প্রস্তুতিতে আজ নামছে ইস্ট বেঙ্গল

শেষ ল্যাপে জমজমাট আইএসএল। তবে দেশের এক নম্বর টুর্নামেন্ট থেকে ইস্ট বেঙ্গল অনেক দূরে। ন’নম্বরে থেকে লিগ শেষ করেছে অস্কার ব্রুজোঁর দল।

সুপার কাপের প্রস্তুতিতে আজ নামছে ইস্ট বেঙ্গল
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ ল্যাপে জমজমাট আইএসএল। তবে দেশের এক নম্বর টুর্নামেন্ট থেকে ইস্ট বেঙ্গল অনেক দূরে। ন’নম্বরে থেকে লিগ শেষ করেছে অস্কার ব্রুজোঁর দল। ব্যর্থতা ভোলাতে সুপার কাপই স্প্যানিশ কোচের একমাত্র ভরসা। ছুটি কাটিয়ে সেই লক্ষ্যে শুক্রবার অনুশীলনে নামবে লাল-হলুদ ব্রিগেড। রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে সন্ধ্যায় প্র্যাকটিস রেখেছেন ক্লেটনদের স্প্যানিশ কোচ। সুপার কাপে গতবারের বিজয়ী ইস্ট বেঙ্গল। খেতাবজয়ী দল এএফসি’র স্লট পাবে। অতএব সুযোগ কাজে লাগাতে মরিয়া লাল-হলুদ কোচ। টুর্নামেন্ট শুরুর আগে অন্তত দুই সপ্তাহ ট্রেনিং করানোর পরিকল্পনা রয়েছে থিঙ্কট্যাঙ্কের। আইএসএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান আনোয়ার আলি। দীর্ঘদিন রিহ্যাব করছেন তিনি। তারকা ডিফেন্ডারকে ম্যাচ ফিট করাই টিম ম্যানেজমেন্টের মূল লক্ষ্য। মরশুমের শেষ সর্বভারতীয় টুর্নামেন্টের দিকে নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। আগামী মরশুমের দল গঠনে সুপার কাপের পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে।

Advertisement

সুপার কাপ আয়োজনে ল্যাজেগোবরে অবস্থা ফেডারেশনের। আই লিগের কটা দল শেষপর্যন্ত অংশ নেবে তা নিয়েও ধোঁয়াশা। তবু নক-আউট ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে ফেডারেশন। সূত্রের খবর, ইস্ট বেঙ্গলের প্রথম প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। তবে দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলেও বেতন সমস্যা রয়েছে। শেষ পর্যন্ত তারা প্রথম দল নামায় কিনা সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ