Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর। এদিন দক্ষিণ আমেরিকার এই দেশটির উপকূলবর্তী অঞ্চলের কাছে তীব্র কম্পন অনুভূত হয়।

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ২৫ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

কুইটো: শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর। এদিন দক্ষিণ আমেরিকার এই দেশটির উপকূলবর্তী অঞ্চলের কাছে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। এমনই জানানো হয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তরফে।

Advertisement

ইএমএসসি জানিয়েছে, এদিন ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধ্বংসস্তূপের একাধিক একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে ভেঙে পেড়েছে বেশ কয়েকটি বাড়ি। অতীতে বেশ কয়েকবার বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে ইকুয়েডর।

২০১৩ সালে উত্তর পেরু ও দক্ষিণ ইকুয়েডর সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। ভেঙে পড়েছিল বহু বাড়ি, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র। এর ঠিক তিন বছরের মাথায় ২০১৬ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭৭ জনের মৃত্যু হয়। আহত হন ৫০০ জনের বেশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ