Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিউটি সেরে ফেরার সময় দুর্ঘটনা, জখম পুলিসকর্মী

ডিউটি সেরে ফেরার সময় দুর্ঘটনা, জখম পুলিসকর্মী
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা. উলুবেড়িয়া: ডিউটি থেকে বাড়ি ফেরার সময় একটি চারচাকা গাড়ির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন এক পুলিসকর্মী। তাঁর মুখে আঘাত লেগেছে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া- শ্যামপুর রাস্তায় উলুবেড়িয়া থানার খেয়া রাস্তার মোড়ে। উলুবেড়িয়া থানায় কর্মরত জখম পুলিসকর্মীর নাম রামকৃষ্ণ বাগ। তিনি বর্তমানে হাওড়ার একটি বেসারকারি হাসপাতালে চিকিৎসাধীন। আরও জানা গিয়েছে, জখম পুলিসকর্মীর বাড়ি শ্যামপুর থানার বাগান্ডায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ উলুবেড়িয়া থানার খেয়া রাস্তার মোড়ে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রামকৃষ্ণবাবুর বাইকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই পুলিসকর্মীর মাথায় হেলমেট থাকায় এ যাত্রায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। সেই সঙ্গে উলুবেড়িয়া-শ্যামপুর রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। পুলিস চালক সহ গাড়িটি আটক করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ