Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসসি’র চেয়ারম্যান হলেন দুষ্যন্ত নারিয়ালা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুষ্যন্ত নারিয়ালাকে এসএসসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন। স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তির লক্ষ্য। বিস্তারিত পড়ুন।

এসএসসি’র চেয়ারম্যান হলেন  দুষ্যন্ত নারিয়ালা
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের মাথায় এক আইএএসকে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের সময় রাজ্যের মুখ্যসচিবের দায়িত্বে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে শনিবার এসএসসি’র চেয়ারম্যান হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে কোনো আমলাকে এসএসসি’র চেয়ারম্যান পদে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন, ইউপিএসসি’র ধাঁচে এসএসসিকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতেই এই আমলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  শূন্যপদ পূরণের জন্য যখন বাজেটে ঘোষণা হয়, তখনই সিদ্ধান্ত হয়েছিল, নিয়োগ কমিটির মাথায় কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা হবে না। তাই এই সিদ্ধান্ত বলেই তাঁর ব্যাখ্যা। প্রসঙ্গত, শ্রমদপ্তরে ইএসআই প্রকল্পের ডিরেক্টরের দায়িত্বপ্রাপ্ত আমলা তন্ময় চক্রবর্তীকে জনশিক্ষা ও লাইব্রেরি দপ্তর এবং স্কুলশিক্ষা দপ্তরের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বিধাননগর পুরনিগমের কমিশনার আইএএস রবি আগরওয়ালকে নিউটাউন ডেভেলপমেন্ট অথরিটির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যসচিবের (পার ডিপার্টমেন্ট) দপ্তরে থাকা যুগ্মসচিব সুবাসিনী ই কেইআপির প্রজেক্ট ডিরেক্টর এবং কলকাতা পুরসভার যুগ্ম পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ